প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2026, 10:24 AM
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত জেলা কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়।
গতকাল ২১ নভেম্বর শনিবার বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কার্যালয় মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া ও মুফতি মাওলানা মো. আমিনুল ইসলাম।
এ সময় জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল বারী, মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল, মো. সাইফুল আলম, অধ্যাপক মো. তাসলিমুর রহমান, মাওলানা মো. মোশাররফ হোসাইন, অধ্যক্ষ মো. ইউনুস মিয়া, অধ্যাপক মো. অহিদুর রহমান, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান বাহলুল, ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, মাওলানা মো. রেজাউল করিম ও মাওলানা মো. সাঈদুল হক।
অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্বে ২০২৭-২০২৮ সেশনের জন্য কুমিল্লা উত্তর জেলা জামায়াতের অধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমীরগণ হলেন— বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা মো. রেজাউল করিম, দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলাম, দেবিদ্বার পৌরসভা আমীর ফেরদাউস আহাম্মদ, মুরাদনগর উপজেলা আমীর মাওলানা আ. ন. ম. ইলিয়াছ, বাঙ্গরা উপজেলা আমীর মাওলানা মো. মিজানুর রহমান, চান্দিনা উপজেলা আমীর মাওলানা মো. মিজানুর রহমান, দাউদকান্দি উপজেলা আমীর মো. মনিরুজ্জামান বাহলুল, দাউদকান্দি পৌরসভা আমীর মো. শাহজাহান তালুকদার, তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শামীম সরকার বিজ্ঞ, হোমনা উপজেলা আমীর মাওলানা মো. সাখাওয়াত হোসেন এবং মেঘনা উপজেলা আমীর মাওলানা মো. লোকমান হোসেন।
অধিবেশনে নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমীরদের সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নতুন সেশনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...