প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2025, 12:02 AM
ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা উন্নয়নে অবদান রাখা চার গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত এক মাসে গ্রাম ও পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাজে সহযোগিতার জন্য সেরা চারজন গ্রাম পুলিশকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্স চত্বরে গ্রাম পুলিশদের মাসিক প্যারেড শেষে তাদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট), কাপড় ও নগদ অর্থ তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
এসময় থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, এসআই মেহেদী হাসান জুয়েলসহ থানার অন্যান্য উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকগণ উপস্থিত ছিলেন। ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করতে গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম। তারা আমাদের চোখ-কান হিসেবে মাঠপর্যায়ে কাজ করেন। তাদের সক্রিয় উপস্থিতির কারণে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আমরা দ্রুত তথ্য পাই এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। গত এক মাসে যে চারজন গ্রাম পুলিশ অসাধারণ ভূমিকা রেখেছে, তাদের এই সম্মাননা সেই প্রচেষ্টার স্বীকৃতি। দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার এই স্বীকৃতি তাদের কর্মোদ্যম ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। আমরা চাই, সব গ্রাম পুলিশই আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন ভূমিকা রাখুক। সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণপাড়া আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...