...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Nov 2025, 12:19 AM

...
কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে গণস্বাক্ষর News Image

আয়েশা আক্তার

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে সম্ভাব্য প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে টানা কর্মসূচির দশম দিনে বুধবার (১২ নভেম্বর) সকালে টাউন হল মাঠ প্রাঙ্গণে ব্যাপক গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা নগরীর কান্দিরপাড়, ধর্মপুর, দক্ষিণ চর্থা ও সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী ইয়াছিনের দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও আন্দোলনের ইতিহাসকে সামনে রেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন। নগরীর কান্দিরপাড় এলাকা ও আশপাশের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিুপেশার মানুষ এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই টাউনহল প্রাঙ্গণে দীর্ঘ সারি পড়ে যায় সমর্থকদের। একই সঙ্গে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লা পর্যায়েও গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বলেন, হাজী ইয়াছিন একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। আন্দোলনুসংগ্রামের কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন। তাঁকে প্রার্থী করা হলে কুমিল্লাু৬ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে। গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, সাধারণ জনগণ। তারা জানান, জনগণের ভালোবাসা ও অংশগ্রহণ প্রমাণ করে, হাজী ইয়াছিনই এই আসনের যোগ্য প্রার্থী।

এদিকে টানা দশ দিন ধরে চলা প্রচারণামূলক কর্মসূচির ধারাবাহিকতায় এদিন গণস্বাক্ষর অভিযানে বিপুল সাড়া মেলে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনের প্রতিফলন দলীয় সিদ্ধান্তে প্রতিফলিত হবে।

নেতাকর্মীদের ভাষ্য, কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। পরদিন ৪ নভেম্বর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর নারী সমর্থকদের উদ্যোগে নারীদের সমাবেশ, ৬ নভেম্বর নফল রোজা রেখে গণ-ইফতার, ৭ নভেম্বর জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন, ৮ নভেম্বর পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচি, ৯ নভেম্বর কারা-নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সংবাদ সম্মেলন এবং ১০ নভেম্বর স্থানীয় তরুণদের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর নবম দিনে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। আর ১২ নভেম্বরের দশম দিনে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।

মহানগর ছাত্রদল নেতা রবিন খাঁন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। গণস্বাক্ষর অভিযান শেষে স্বাক্ষরসমূহ কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে এবং প্রয়োজনে দেশ বিদেশের বিভিন্ন স্থানেএকই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন,“হাজী ইয়াছিন ভাইয়ের পক্ষে তৃণমূলের সমর্থন এখন আন্দোলনে পরিণত হয়েছে। আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। টাউনহল মাঠ থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এই কর্মসূচি চলবে। জনগণ যাঁকে চায়, দলকেও তাঁকেই মনোনয়ন দিতে হবে।”

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ বলেন,“ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দশম দিনে গণস্বাক্ষর অভিযান শুরু হলো। হাজী ইয়াছিন দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে লড়াই করে যাচ্ছেন। তিনি একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। তাঁকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।” নেতাকর্মীরা জানান, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে হাজী ইয়াছিনই কুমিল্লা-৬ আসনের জনগণের পছন্দের প্রার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir