প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:28 AM
ব্রাহ্মণপাড়ায় যুবকের চোখে গোখরার ছোবল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপখেলা দেখার সময় গোখরো সাপের ছোড়া বিষে সুমন মিয়া (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারে এ ঘটনা ঘটে। আহত সুমন ওই ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার অজুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শশীদল বাজারে এক সাপুড়ে সাপখেলা প্রদর্শন করছিলেন। খেলা ঘিরে ভিড় জমেছিল বিপুলসংখ্যক দর্শকের। সুমন মিয়াও গোল দাগের বাইরে বসে সাপখেলা দেখছিলেন। এক পর্যায়ে বিষধর গোখরো সাপটি মুখ খুলে বিষ ছুড়ে মারে, যা সরাসরি গিয়ে সুমনের বাম চোখে লাগে।
হঠাৎ চোখে জ্বালাপোড়া অনুভব করলে তিনি সঙ্গে থাকা এক সহযোগীকে নিয়ে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা জাহান বলেন, বুধবার বিকেলে সুমন মিয়া নামের এক যুবক চোখে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে আসেন। তার ভাষ্যমতে, সাপখেলা দেখার সময় গোখরো সাপ তার চোখে বিষ ছুড়ে মারে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে পাঠিয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...