প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 12:07 AM
হেমন্ত প্রবাহমান নবান্নের হাতছানি
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া
আজ ২০-শে কার্তিক বাংলা ঋতু চক্রের অন্যতম হলো "হেমন্ত" কার্তিক ও অগ্রহায়ন মাস মিলে হেমন্ত ঋতু। প্রকৃতির চিরায়িত নিয়ম অনুযায়ী তখন মাঠে -মাঠে ধান পাকে। ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরীতে উৎসবের ধূম পড়ে যেত, নতুন বউ --জ্বি দের নাইউর নিতে বাবা বাড়ি থেকে লোক আসত, যা পল্লী বাংলা মায়ের নবান্ন উৎসব নামে খ্যাত। এ সময়ে একটু একটু করে হিমেল ঠান্ডা বাতাস বৈইতে থাকে ও সামান্য শীত পড়তে থাকে,সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে, ঘাসগুলি শিশির স্নাত হতো। এবছর নবান্ন আসছে ধীরে, কারণ দৃশ্যমান প্রকৃতির বৈরীতায় তা আর যথা সময়ে শুরু হচ্ছে না। এ দিকে এ হেমন্তেই গাছিরা খেজুর গাছ কাটা শুরু করে দেয়, তাও এবার ভিন্নতা পায়, সবে মাত্র, দু, একটি গাছে গাছিদের আগমনী বার্তা দেখা গেছে, তার পরও বলবো , থেমে থাকবে না এই মজার সময়, আর ফসলের মাঠে গেলাম আজকে সাঝের বেলায় সেখানেও দু'একটি ধান ক্ষেত সোনালি রঙে সবে মাত্র রঙে রঙিন হচ্ছে, সাথে বিলাচ্ছে সুগ্রাণ। বন্ধুগন একটি কথা না লিখে থাকতে পারছিনা ,৯০-দশক পর্যন্ত গ্রামের যেদিকে চোখ যেত খেজুর গাছের সমারোহ দেখা যেত, আমার নিজ বাড়িতেও একসময়ে ১৯৮০-- হইতে ১৯৯৭ ইং পর্যন্ত এই খেজুর গাছের বাগানে ভরা ছিল সারাটি বাড়ি, গাছের সংখ্যা ছিল, ৩০/৩২ টি যার বদৌলতে যথারীতি এ হেমন্তে, পুরু শীতে চলতো খেজুর রসের বিলি-বন্টনের মহোৎসব। আজ সবই ফাঁকা, যাহার হাতে হইত এই বিলি -বন্টন আমার গর্ভধারিনী "মা" তিনি ও নেই, তিনার খেজুর গাছের বাগান ও নেই, শুধুই স্মৃতি আগলে আছি আমরা, ঐ হারানো ঐতিহ্যে !
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...