প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Nov 2025, 11:41 AM
খ্রিস্টানদের রক্ষায় নাইজেরিয়ায় সামরিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নাইজেরিয়া সরকার দেশটির খ্রিস্টানদের হত্যা বন্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সেখানে সামরিক অভিযান চালানো হতে পারে।
নাইজেরিয়ায় সম্ভাব্য ‘দ্রুত’ সামরিক অভিযান চালানোর জন্য তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকতে বলেছেন বলে ট্রাম্প জানিয়েছেন।
শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আরও জানান, মার্কিন সরকার অবিলম্বে নাইজেরিয়াকে দেওয়া সব সাহায্য ও সহযোগিতা বন্ধ করবে।
তবে নাইজেরিয়ায় খ্রিস্টানদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ না দিয়েই এসব লিখেছেন তিনি, জানিয়েছে রয়টার্স।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া মহাদেশটির সবচেয়ে জনবহুল দেশ এবং শীর্ষ খনিজ তেল উৎপাদক। এই দেশটিতে ২০০ জাতিগোষ্ঠী আছে যারা খ্রিস্টান, ইসলাম ও ঐতিহ্যবাহী ধর্মবিশ্বাসগুলো অনুসরণ করে আসছে আর তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস আছে।
সতর্ক করে বলেছেন, “আমরা যদি আক্রমণ করি, তা দ্রুত, হিংস্র ও মধুর হবে। আমাদের লালনপালন করা খ্রিস্টানদের ওপর সন্ত্রাসী গুন্ডারা যেমন আক্রমণ করে ঠিক তেমন!”
ট্রাম্পের এই সামরিক পদক্ষেপের হুমকি নিয়ে নাইজেরিয়া সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। হোয়াইট হাউজও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাব্য সময়কাল নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...