প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 10:10 AM
কাপ্তান বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ডের বেপারি পুকুরপাড় সংলগ্ন কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের বিভিন্ন রোগ নির্ণয় করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ সরবরাহ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালু রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব চৌধুরী এবং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা ভবিষ্যতেও চলমান থাকবে, যাতে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ নিয়মিতভাবে চিকিৎসা সুবিধা পেতে পারেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...