...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:06 AM

...
এবি পার্টির প্রার্থী তৌফিকের নির্বাচনী শোডাউন News Image

নিজস্ব প্রতিবেদক

আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করেছেন। এ সময় তার সঙ্গে শত শত নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ামি রেস্টুরেন্টের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদুয়ারবাজার বিশ্বরোডে নুরজাহান হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর উপস্থাপনায় মোটরসাইকেল র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। সময় এসেছে রাজনীতির গতানুগতিক ধারা থেকে বের হওয়ার। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো সমতা ও জবাবদিহিতা। আমরা এ দেশে গোলাম হয়ে বাস করি, আমরা নাগরিক হয়ে উঠতে পারিনি। আমরা সেদিনই নাগরিক হয়ে উঠবো যেদিন জনপ্রতিনিধির কাছে আমরা জবাব চাইবো এবং তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।

তিনি আরো বলেন, এদেশের সাধারণ জনগণের ক্ষমতা একদিনের। একদিন সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে কে যাবে রাষ্ট্র ক্ষমতায়। সময় এসেছে পরিবর্তনের। সুতরাং ২০০ টাকা ৫০০ টাকার কাছে বিক্রি না হয়ে এলাকার জন্য সমাজের জন্য দেশের জন্য যে কল্যাণ বয়ে আনবে তাকেই ভোট দিন। এদেশের জনগণই পারে দেশকে বদলে দিতে। আমরা চাই একটি জবাবদিহিতা মূলক কল্যাণ রাষ্ট্র।

শোডাউনে অংশ নেন, এবি পার্টির কুমিল্লা জেলা সংগঠনিক সম্পাদক আবু ছালেহ মো. মাসুদ, পার্টির কুমিল্লা মহানগর সদস্য সচিব আবদুল কাইয়ুম মুকুল, কুমিল্লা মহানগর সংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, আমার বাংলাদেশ কৃষক পার্টির আহবায়ক আশ্ররাফুল আলম রতন, নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. সরকার বাবুল, মহানগীর ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সেলিম, ১৭ নম্বর ওয়ার্ডে সদস্য সচিব গাজী জসিম, পেয়ার মিয়া, রায়হান, মিজান প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir