প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Oct 2025, 11:08 AM
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ৯০ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।
সংগঠনটির সাবরাথা শাখা জানায়, সোমবার রাতে নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয় এবং তা মঙ্গলবার সকাল পর্যন্ত চলে। উদ্ধারকৃত মরদেহগুলো সুরমান বন্দরের কাছের উপকূলে পাওয়া গেছে।
রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলার পাশাপাশি জীবিত উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
এর আগেই, চলতি মাসের শুরুতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত এক মেডিকেল সেন্টার জানিয়েছিল যে, জুয়ারা ও রাস ইজদির শহরের মধ্যবর্তী উপকূলে দুই সপ্তাহে অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র: রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...