প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 11:00 AM
এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়ায় বাদাবন ও এআরডি-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস’২০২৫ উপলক্ষে ভাদুঘর ঋষিপাড়ায় মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র প্রোগ্রাম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিস সদর ব্রাহ্মণবাড়িয়ার একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, সদর ব্রাহ্মনবাড়িয়ার সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
দিবসের প্রতি একাত্বতা পোষন করে শিক্ষক ও শিক্ষার্থীগণ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার অপরাপর নাগরিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
আলোলোচনা সভায় জানানো হয়,বাংলাদেশের নারীদের ভূমি অধিকার একটি জটিল ও বৈষম্যমূলক বিষয়। বাংলাদেশের গ্রামের নারীরা কার্যকর ভাবে মাত্র ৪% ভূমির মালিকানা রাখেন যদিও তারা দেশের অর্ধেক জনসংখ্যা গঠন করেন। এ বৈষম্য মূলত সামাজিক, সংস্কৃতি এবং আইনি প্রতিবন্ধকতা কারণে হয়ে থাকে। বাংলাদেশের সংবিধান ও সাধারণ আইনে নারীদের ভূমি অধিকার স্বীকৃত হলেও বাস্তবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বাধার কারণে তারা ভূমি অধিকার থেকে বঞ্চিত হয়। পারিবারিক ধর্মীয় রীতি নীতি নারীদের ভূমি অধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
বাংলাদেশের নারীরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তির জরিপ অনুযায়ী বর্তমান কৃষি খাতে ১৮.৪ মিলিয়ন নারী কর্মরত আছে যা মোট কৃষির শ্রমশক্তির ৫৮% । অপরদিকে পুরুষ কৃষকসংখ্যা ১৩.৫৫ মিলিয়ন যা মোট কৃষি শ্রমশক্তির ৪২%। এই তথ্যে নারীদের কৃষিতে অংশগ্রহণের গুরুত্ব এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে তাদের অবদানের প্রমাণ পায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...