...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:05 AM

...
দুটি সড়কে খানাখন্দ তিতাসে শাহপুর গ্রামবাসীর পথের কাটা News Image

নাজমুল করিম ফারুক 

কুমিল্লার তিতাসে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা-ভোটার ও আয়তনের গ্রাম শাহপুর। উপজেলার মজিদপুর ইউনিয়নের বৃহত্তর এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় স্থানীয় লোকজন এটিকে পথের কাটা’য় আখ্যায়িত করেছে। উক্ত গ্রাম থেকে বের হওয়ার দক্ষিণ ও উত্তর পাড়ার দুটি সড়ক বর্তমানে চলাচলের অনুযোগী হয়ে উঠেছে। বিভিন্ন স্থান থেকে পণ্য ও মালামাল সরবরাহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামটিতে একাধিক মাদ্রাসা ও কিন্ডার গার্টেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় থাকায় শিক্ষার্থীদেরও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।    

সরেজমিনে গিয়ে দেখা যায়, গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর বাস স্টেশন থেকে লালপুর পর্যন্ত একটি পাকা সড়ক রয়েছে। উক্ত সড়কের শাহপুর অংশের প্রায় দেড় কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। চলতি বর্ষায় বৃষ্টিপাতের কারণে কাপেটিং উঠে সড়কটি উঁচু নিচু হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করছে। এরমধ্যে শিবপুর অংশে খাল সংলগ্ন সড়কটির একপাশ ফাঁটল ধরে খালে নেমে গেছে। অপরদিকে মৌটুপী শিকদার রোড থেকে মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসা হয়ে আরেকটি সড়ক শাহপুর উত্তর পাড়া গিয়ে শেষ হয়েছে। তবে সেখান থেকে শিবপুর-লালপুর এবং শাহপুর উত্তরপাড়া থেকে মজিদপুর পশ্চিমপাড়া পর্যন্ত আরো দুটি সংযোগ সড়ক রয়েছে। তবে উক্তটি দুটি সড়কের কিছু অংশ ভালো থাকলেও মৌটুপী থেকে শাহপুর উত্তরপাড়া পর্যন্ত বিকল্প এ সড়কটি দিয়ে গতবছর যাতায়াত করতে পারলেও এবছর এটি ভেঙ্গে অধিকাংশ বিলিন হয়ে গেছে। উক্ত দুটি সড়কে যাত্রীরা আতংক-ভয় ও ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। 

শাহপুর গ্রামের সমাজসেবক মো. সামছুল হুদা বলেন, মজিদপুর ইউনিয়নের মধ্যে সর্ববৃহত্তম ও উপজেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তর গ্রাম হলো শাহপুর। অথচ শাহপুর গ্রামবাসীর চলাচলের দুটি রাস্তাই খানাখন্দে ভরা। পণ্য ও মালামাল আনা যায় তবে পরিবহনে অতিরিক্ত টাকা ব্যয় বহন করতে হচ্ছে। রাস্তা দুটি সংস্কারে জোড় দাবী জানাচ্ছি। 

শিবপুর গ্রামের প্রবীন ব্যক্তি আব্দুল সালাম ভূঁইয়া জানান, অনেকদিন যাবৎ রাস্তাটি ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে রাস্তাটির একপাশ খালের দিকে নেমে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য সিএনজি, মাইক্রোবাস ও অটোরিক্সা এপথে যাতায়াত করে। সড়কটি সংস্কার না করায় বিশেষ করে বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে প্রচুর কষ্ট হচ্ছে। 

শাহপুর গ্রামের রাজনৈতিক ব্যক্তি মো. রফিকুল ইসলাম জানান, শাহপুর উত্তর পাড়ার ফকির হাটে একটি বাজার ও একটি গালর্স স্কুল রয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে। মৌটুপী থেকে শাহপুর উত্তর পাড়া পর্যন্ত রাস্তাটি বেহাল দশা হওয়ায় শিক্ষার্থীরা পায়ে হেটে আসতে হচ্ছে। দীর্ঘ ১৩ বছর আগে কাঁচা রাস্তা নির্মাণ হওয়ার পর গত ৮ বছর আগে রাস্তাটি সংস্কার হয়েছিল। এর পর থেকে আর কোন সংস্কার হয়নি।  

শাহপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল আউয়াল, আলী আহমেদ সরকার, মো. রুক্কু মিয়া ফকির, দুলাল মিয়া, শফিকুল ইসলাম, খোকন ফকির, মো. সেলিম ও মহসিন সরকার জানান, শাহপুর গ্রামে মজিদপুর ইউনিয়ন পরিষদ (অস্থায়ী) কার্যালয়। মজিদপুর থেকে যে সড়কটি শাহপুর এসেছে সেটি দিয়ে মজিদপুর, মোহনপুর, কাকিয়াখালী, বালুয়াকান্দি, দুধঘাটা, দড়িগাঁও, নন্দিরচরের লোকজনকে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। মজিদপুর থেকে শাহপুর পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কারের তারা দাবি জানায়। 

উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর থেকে শাহপুর পর্যন্ত রাস্তাটির সংস্কারের জন্য অগ্রাধিকারভাবে তালিকা পাঠানো হয়েছে। আমার বিশ্বাস উপজেলা পর্যায়ে যদি কোন রাস্তা সংস্কার কাজ অনুমোদন হয়, তাহলে এটি সবার আগে হবে। তবে মৌটুপী থেকে শাহপুর পর্যন্ত এবং শাহপুর থেকে মজিদপুর পর্যন্ত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir