প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:08 AM
কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
অনুষ্ঠানে প্রবেশ করতেই রয়েছে কলা গাছের গেইট, ভেতরে ঢুকতে লাগবে কাঠাল পাতার পাসপোর্ট। বিদ্যায়লটির মাঠে সাজানে রয়েছে ফুলপুর, যেখানে ফুলের গয়না তৈরি, ফুলের খেলা, প্রদর্শন করা হয়েছে। ফলকান্দিতে পাতার খেলনা তৈরী, নারকেল পাতার ঘড়ি, চশমা, সুপারি গাছের খোলে চড়া। ঔষধিপাড়ায় গাছের পাতা, ছাল, ফল দিয়ে উপকরণ তৈরি, গাছ ডাক্তার, প্রাথমিক চিকিৎসা আর গাছ নগরীতে কাঠের খেলনা তৈরী, নারকেল ডালের ক্রিকেটে ব্যাট, গ্রাম্য খেলা ডাংগুলি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে রয়েছেন একজন বৃক্ষরাজা তাঁর বক্তব্য পরিবেশ রক্ষায় তার রাজ্যে বসবাস করার পূর্বশর্ত ১টি বৃক্ষরোপণ করা। এরকম নানান ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বৃহস্পতিবার কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মলিক, লালমাই গ্রুপ আরকুর নির্বাহী পরিচালক মোঃ জসীম উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও হোটেল রোড স্টারের চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা প্রমুখ। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত সাড়ে ১৪ বছর লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মাঝে ৬ লাখের বেশি চারা বিতরণ করেছে, আজ ৩৭ টি জেলায় ৫০ হাজার গাছের চারা বিতরণের সমাপ্তি হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...