প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:47 AM
চান্দিনা থানার পাশে আইনজীবীর বাসায় চুরি
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে যান কুমিল্লা জজ কোর্টের আইনজীবী এনামুল হাসান খাঁন রিপন। বাসায় ফিরে দেখেন বাসার প্রতিটি কক্ষের সকল মালামাল এলোমেলো হয়ে আছে, স্টিলের আলমারী, ওয়ারড্রপ ও ফাইল কেবিনেট গুলো ভাঙ্গা! এক এক করে দেখেন নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় মালামাল ও কাগজপত্র কিছুই নেই। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় চান্দিনা থানা ভবন সংলগ্ন ভাড়া বাসায় এসে তিনি এ ঘটনা দেখেন।
তিনি জানান, থানা ভবনের একশ গজের মধ্যে একটি একতলা ভবনে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করি। ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার যাই। শুক্রবার রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে সামনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি পুরো ঘর এলোমেলো। ঘরের প্রতিটি আলমারী, ওয়ারড্রপ ও ফাইল কেবিনেট ভাঙ্গা। বিছানাগুলোও এলোমেলো। এ অবস্থা দেখে আমি পুলিশে খবর দেই।
আমরা বাসায় না থাকার সুযোগে চোরচক্র বাসার রান্না ঘরের একজাস্ট ফ্যান ভেঙ্গে ওই ফাঁকা অংশ দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা ১ লক্ষ ১৫ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রূপার অলঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র, তৈজষপত্র চুরি করে নিয়ে যায়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদল উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিষয়টি নিয়ে আমাদের পুলিশ কাজ করছে। ভূক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...