...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 10:31 AM

...
ইংরেজিতে চরম ভরাডুবি কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়ের মূল কারণ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। এ বছর বোর্ডে ফলাফল ভরাডুবি হয়েছে ইংরেজির কারণে। শুধু ইংরেজি বিষয়েই ৪৫ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। এছাড়া উচ্চতর গনিতেও বিপুল শিক্ষার্থী ফেল করেছে।

এ বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৭৪৯, ছেলেরা জিপিএ- ৫ পেয়েছে ৯৫৮ জন। 

গতকাল  বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এমন বিপর্যয়ের বিষয়ে বোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, ‘অন্যান্য সময়ে কেন্দ্রের সংখ্যা অনেক বেশি থাকতো। এবার ১৬২টি কেন্দ্র বাতিল করা হয়েছে। কেন্দ্রের কারণে অনেক শিক্ষার্থী সুবিধা পেত, এবার সে সুযোগ ছিল না। এছাড়া ইংরেজিতে পাসের হার মাত্র ৬৫ দশমিক ২৮ শতাংশ, উচ্চতর গণিতেও ফল খারাপ। ইংরেজিতে ফেলের হার বেড়ে যাওয়ায় সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।’

এদিকে, কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার নোয়াখালী জেলায়, মাত্র ৪০ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে ভালো ফল করেছে কুমিল্লা জেলা, পাসের হার ৫২ দশমিক ১৫ শতাংশ।

সকালে ফল হাতে পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী রায়হান বলেন, ‘ইংরেজি পরীক্ষায় প্রশ্ন কঠিন ছিল, বিশেষ করে রিডিং অংশটা। আমরা অনেক চেষ্টা করেও ভালো লিখতে পারিনি। সেখানেই আমাদের অনেকের ফল খারাপ হয়েছে।’ মেয়েদের ফল তুলনামূলক ভালো হলেও, অনেকেই প্রত্যাশিত গ্রেড না পেয়ে হতাশ। কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া হোসাইন বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়েছিলাম আগের মতো প্রশ্ন আসবে ভেবে। কিন্তু ইংরেজি ও গণিত দুইটাই ছিল নতুন ধাঁচের।’

তবে শিক্ষকরা বলছেন, বোর্ড এবার একটু কঠোর হয়েছে, একইসঙ্গে প্রশ্নপত্র এবং মানবণ্টনের ক্ষেত্রেও। এছাড়াও পরীক্ষার হলে কোনো অসদুপায়কে ছাড় দেয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা  কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক কাজী শরিফুল ইসলাম  বলেন, " অনলাইন ও অনিয়মিত ক্লাসের কারণে শিক্ষার্থীদের বেসিক দুর্বল হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে শিক্ষাথীরা কলেজে ক্লাসের চেয়ে কোচিং সেন্টারে মনোযোগী হচ্ছে। আবার তারা সেলফ স্টাডিও কম করছে।  উচ্চতর গণিতে প্রশ্নের ধরনে পরিবর্তন আনা হয়েছে। অনেক শিক্ষার্থী পুরোনো স্টাইলে প্রস্তুতি নিয়েছিল। এতে প্রভাব পড়েছে ফলে।"

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভুঁইয়া বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় কিছু কেন্দ্র বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা পরিচিত পরিবেশে পরীক্ষা দিতে পারেনি। দূরের কেন্দ্রে যেতে গিয়ে অনেকেই মানসিক চাপে পড়েছে। তবে এবারের ফলাফলকে বিপর্যয় বলা যাবে না এটাই শিক্ষার্থীদের জন্য প্রকৃত ফলাফল।’

তিনি বলেন, ‘যারাই পড়ালেখার প্রতি মনোযোগী ছিল ওই সব শিক্ষার্থী ভালো করেছে। এমন দিনেও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে দেখিয়ে দিয়েছে। কারণ তারা নিয়মিত পাঠদানে মনোযোগী ছিল।’

কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, ‘দিন শেষে এবারের ফলাফল হঠাৎ এভাবে কমে যাওয়া উদ্বেগজনক। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং শিক্ষকদের নিয়ে আলোচনায় বসবো, কারণগুলো শুনবো। কিভাবে ভবিষ্যতে স্ব-স্ব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হবে।’

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন ৫টি প্রতিষ্ঠান থেকে। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দেন। তাদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিলেন ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৫২ জন। পাশ করেন ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করেন ৩০ হাজার ৭০১, আর ছেলে পরীক্ষার্থী পাশ করে ১৭ হাজার ৯৫৬ জন। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশ ৪২ দশমিক ৭০ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮ এবং মানবিক শাখায় পাসের হার ৪৩ দশমিক ৯০।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষাবোর্ড, আর পিছিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড। ঢাকা শিক্ষাবোর্ডে এ বছরের পাসের হার ৬৪ দশমিক ৬২। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। ছাড়াও রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ , চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir