প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2025, 9:55 AM
আকস্মিক স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সারাদিন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুঞ্জর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুঞ্জর দাখিল মাদ্রাসা, বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাখরনগর আলিম মাদ্রাসা পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন এবং প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি এবং মাদ্রাসার অষ্টম, নবম, দশম শ্রেণীতে ক্লাস নেন।
পাশাপাশি প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়ার কথা বলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন।
প্রধান শিক্ষকরা জানিয়েছেন , ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...