প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2025, 9:52 AM
ব্রাহ্মণপাড়ায় জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূঁইয়াসহ বিএনপি পরিবারের প্রয়াত নেতাকর্মী এবং এলাকার সকল মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে দুলালপুর আলোর দিশারী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আরিফুল হক ভূঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহসম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. নূরুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও অর্থ বিষয়ক সম্পাদক মো. আজাদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...