প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2025, 12:14 AM
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আহত সুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন সুজন মিয়া (২২)। রোববার (৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ২২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া মাদ্রাসা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত সাতজন কিশোর আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত সুজনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তিনি দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় আগে থেকেই মামলা নেওয়া হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...