প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Oct 2025, 10:38 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং: সেনাবাহিনীর অভিযানে ৫ বাস জব্দ
সোহেল রানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করার অভিযোগে পাঁচটি যাত্রীবাহী বাস জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে এসব বাস জব্দ করা হয়।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত বাসগুলো—তিসা, পাপিয়া, নিউ একতা, রুপালি সুপার ও লাব্বাইক—দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থেকে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে ফেলছিল।
বাসগুলোর বৈধ পার্কিংয়ের কোনো কারণ দেখাতে না পারা, প্রয়োজনীয় কাগজপত্রের অভাব এবং যাত্রার উপযোগিতা না থাকায় সেগুলো জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কটি যানজটমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...