প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jun 2025, 12:35 AM
লালমাইয়ে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক সংস্কারের দাবি, উপজেলা প্রকৌশলীর পরিদর্শন
কাজী ইয়াকুব আলী নিমেল
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের হাজীবাড়ি (মেহেরকুল দৌলতপুর হাফেজিয়া ও নূরানী মাদরাসা সংলগ্ন) রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙ্গন ও গর্ত দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। সড়কটিতে আরসিসি ঢালাই ও গ্রামের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবী করছে গ্রামবাসী। গত শনিবার বিকেলে গ্রামবাসীর দুর্ভোগের এই চিত্র সরেজমিন পরিদর্শন করেন লালমাই উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও মেহেরকুল দৌলতপুর গ্রামের কৃতি সন্তান তারেকুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার আবদুল ওহাব, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান স্বপন, সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
কচুয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ তারেকুল ইসলাম বলেন, গ্রামবাসীর দুর্ভোগের বিষয়টি উপজেলা প্রশাসন কে বুঝাতে সক্ষম হয়েছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাস্তাটি পরিদর্শন করায় উপজেলা প্রশাসন ও এলজিইডির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দ্রুত রাস্তাটির কাজ বাস্তবায়নের আশা করছি।
লালমাই উপজেলা প্রকৌশলী মোসা: সাবরীন মাহফুজ বলেন, মেহেরকুল দৌলতপুরে ৯শ মিটার রাস্তার আরসিসি ঢালাই ও ড্রেন নির্মানের প্রস্তাবনা এসেছে। সেকারনে সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...