প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Sep 2025, 8:29 AM
লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু লিটনদের
যে শ্রীলঙ্কায় ভর করে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ, সেই দলটিকেই এ পদ্ধতির প্রথম ম্যাচে হারিয়েছে লিটন দাসের দল। গতকাল রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। শেষ ওভারে গড়ানো শ্বাসরুদ্ধকর এ ম্যাচে এক বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় লাল-সবুজের দল। খরচে বোলিংয়ে ১৬৯ রানের টার্গেটের পর সাইফ হাসান ও হৃদয়ের আক্রমাণাত্মক ব্যাটিংয়ে এমন জয়ের স্বাদ পায় টাইগাররা। ওপেনার সাইফ ৪৫ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। এদিকে ব্যাট হাতে ধুঁকছিলেনহৃদয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরির পর ৪ চার ও ২ ছক্কায় ২৭ বলে করেন ৫৮ রান। ১৭ ইনিংস পর পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন হৃদয়। সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এ ছাড়া অধিনায়ক লিটন ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলেন। এর আগে টস হেরে পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিসের ব?্যাটে দারুণ সূচনা পাওয়া শ্রীলঙ্কা জাগিয়েছিল অনেক বড় সংগ্রহের সম্ভাবনা। তবে টাইগার দুই বোলার মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান তাদের থামিয়েছেন কমেই। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সবচেয়ে বড় অবদান দাসুন শানাকার। ৩৭ বলে ৬ ছক্কা ও ৩ চারে এ পেস বোলিং অলরাউন্ডার খেলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস। ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মুস্তাফিজ। মেহেদি ২ উইকেট নেন ২৫ রানে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...