প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Oct 2026, 9:10 AM
মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থলে ইউএনও, ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামে অবস্থিত লকিয়ত উল্লাহ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বড় কেশতলা গ্রামের লকিয়ত উল্লাহ মার্কেটে একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন জামাল তালুকদার,খায়ের তালুকদার, মোহাম্মদ ফয়েজ মিয়া, রুস্তম আলী ও মোহাম্মদ আবুল কাশেম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের সারা জীবনের সঞ্চয় ও ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিদগ্ধ স্থান বিকাল ৫টার দিকে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত তাঁদের প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হবে, যাতে তাঁরা পুনরায় ব্যবসা শুরু করতে পারেন।" ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অতি দ্রুত সরকারি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...