প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:52 AM
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ সাড়ম্বওে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
অশোক বড়ুয়া
সারাদেশের ন্যায় কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলা সদর মহানগরে এবং জেলার ১৭টি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
আজ দুর্গাপূজার চতুর্থদিন সকাল থেকে প্রতিটি পূজামণ্ডপে বিপুল সংখ্যক পূজারী পূজার উপকরণ নিয়ে মন্ডপে প্রতিমায় পূজা অর্চনায় শান্তি সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। মন্ত্রপাঠে অশুভ শক্তির নিবাশে দেবশক্তির বন্দনা করা হয়। গত ১৬ অক্টোবর সন্ধ্যায় ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজা প্রতিটি মন্ডপে সকল সম্প্রদায়ের আগমনে উৎসবমুখর পরিবেশে অসম্প্রদায়িক চেতনায় শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকল থেকে অধিক রাত পর্যন্ত দর্শক পূজারীগণ পূজামন্ডপ পরিদর্শন করছেন।
দুর্গাপূজা উপলক্ষে এবার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি থেকে ৬০০ কেজি করে চাল এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা এবং শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে।
এবার নগরীর প্রতিটি পূজামণ্ডপ ধর্মীয় অনুভূতিসম্পন্ন আধুনিক সাজসজ্জায় সজ্জিত করে দর্শকদের আকর্ষণীয় করা হয়েছে। শহরের দেশওয়ালীপট্টির শ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরের পূজামণ্ডপ ছাত্র সংঘের উদ্যোগে এ বছরে পূজার ভাবনা 'অনন্ত স্পন্দন' শীর্ষক প্রতিমাসহ পূজামণ্ডপ আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে। ককশিটের তৈরি বিভিন্ন দেবদেবীর পোড়া মাটিরর রঙে অলংকৃত করে তেরাকোটার ন্যায় সজ্জিত করা হয়েছে। পূজা মন্ডপের আকর্ষণীয় করে নতুন সাজে সজ্জিত করেছে। ঢাকা থেকে আগত থিমের সৃজনশীল নির্দেশক জান্তু দে। প্রতিমা শিল্পী ছিলেন অনিলকৃষ্ণ পাল এবং অলংকার ও সাজসজ্জায় ছিলেন রুবেল নন্দী। শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির কমিটির সার্বিক তত্ত্বাবধানে পূজামণ্ডপ সাজসজ্জায় এক মাসেরও অধিক সময়ের আগে শুরু করা হয়। এদিে শহরের মনোহরপুরস্থ শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ ও আধুনিক সাজে সজ্জিত করে দর্শনার্থীদের আকর্ষণীয় করা হয়েছে।
কুমিল্লার প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা কুমিল্লা জেলা প্রতিনিধি ১৯ অক্টোবর— কুমিল্লার প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার ৩০ অক্টোবর থেকে শহরের চর্থাস্থ শচীন কর্তার বাড়ীতে দুই দিনব্যাপী শচীন মেলা, বিকালে বর্ণাঢ্য র্যালী, মেলা প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ অক্টোবর অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন ইউসুফ হাই স্কুলে শচীন দেব বর্মণের গান ও কুইজ প্রতিযোগিতা, শচীন কর্তার বাড়ীতে বিশাল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শচীন কর্তার জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার প্রস্তুতি শুরু হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...