প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:38 AM
৬৬ বছরের পুরাতন জরাজীর্ণ ভবণ, ঝুঁকি নিয়ে হলে থাকছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হল নির্মিত হয় ১৯৬০ সালে। নির্মাণের ৬৬ বছরেও বড় ধরনের কোন সংস্কার হয়নি। যে কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে হলটি, খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ ছাড়াও বিভিন্ন স্থান ভাঙাচোরা এবং নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই হলে থাকছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ অক্টোবর) গভীর রাত আড়াইটার পর হলের ৩৪৫ নম্বর কক্ষের এক শিক্ষার্থীর খাটের মশারির ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। এ ছাড়া, হলে এমন ঘটনা একাধিকবার ঘটেছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
নজরুল হলের আবাসিক শিক্ষার্থী আরিফ হোসেন ও সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এই হলটি খুবই জরাজীর্ণ। যে কারণে সব সময় আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এই হল দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।’
রোববার (১৯ অক্টোবর) হলের বিভিন্ন স্থানে অবকাঠামোগত অবস্থার চোখে পড়ে। দেখা যায়, হলের তিনতলা ভবনে অনেক অংশে ছাদের পলেস্তারা খসে পড়ছে। পাশাপাশি ভাঙা দরজা-জানালা ও জরাজীর্ণ বিভিন্ন অংশ হলের সামগ্রিক পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে। কবি নজরুল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ হারেছী বলেন, ‘গতকাল ছাদ খসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, ‘সকালে আমরা নজরুল হল পরিদর্শনে গিয়েছিলাম। দেখে এসেছি সবকিছু। গত কয়েক বছরে কিছু সংস্কার হয়েছে। বড় ধরনের সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...