প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2026, 9:36 AM
লাকসামে ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামী শামীম গ্রেফতার
লাকসাম প্রতিনিধি
লাকসামে এক কিশোরীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সুফিয়ান মজুমদার শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। সুফিয়ান মজুমদার শামীম লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও এলাকার ডেন্টাল চিকিৎসক শাহজাহান মজুমদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠে শামীমের বিরুদ্ধে। এজাহারে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা ফারহানা মাহমুদা ঝর্ণা শামীমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওই ঘটনার পর গত ১০ এপ্রিল কিশোরীকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল ওই কিশোরীকে আবারও অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২৩ জুন দ্বিতীয়বার তাঁকে উদ্ধার করা হয়।
পরদিন ২৪ জুন কিশোরীর মা ফারহানা মাহমুদা ঝর্ণা বাদী হয়ে সুফিয়ান মজুমদার শামীম, তার বাবা শাহজাহান মজুমদার (৫৫) এবং গোবিন্দপুর এলাকার ওবায়দুল হকের ছেলে আল আমিনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লাকসাম থানায় মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামী আল আমিনকে গত ২ জুলাই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল।
মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, তিনি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে কেরানীগঞ্জ থেকে মামলার প্রধান আসামী শামীমকে গ্রেফতার করা হয় এবং সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...