প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:19 AM
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে আগামী ১৭ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার নিমসারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৭ সেপ্টেম্বর নিমসারে নেতা-কর্মীদের উপস্থিতি ও কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান ও সদস্যসচিব মো. এনামুল হক সুমন।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, সাবেক সদস্যসচিব মো. তাজুল ইসলাম মিঠু, কৃষক দলের সভাপতি মো. মিজানুর রহমান খান চেয়ারম্যান, শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, ওলামা দলের সভাপতি কাজী মোবারক হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন্ট মো. শফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ভূঁইয়া ও সদস্যসচিব মো. ফয়সাল কবির আখন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে নিমসারে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হবে। কর্মসূচি সফল করতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...