প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 7:59 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ২৫০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে একটি মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের হরিমঙ্গল, দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর), উত্তর তেতাভূমি (নোয়াপাড়া) ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ডগ্রাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শশীদল ইউনিয়নের আশাবাড়ি (দিঘিরপাড়া) গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রিপন মিয়া (৪৬), বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শাকিল (২৫), দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সোহেল (২২) এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পৃথক দল এসব অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও আল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ ও মো. নুর আল আহসান।
অভিযানে রিপন মিয়ার কাছ থেকে ১ হাজার ইয়াবা বড়ি, শাকিলের কাছ থেকে ১০০টি এবং সোহেলের কাছ থেকে ১৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া মাসুদ মিয়াকে একটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামি মাসুদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি ফারুক হোসেন বলেন, ব্রাহ্মণপাড়ার প্রতিটি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...