প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Sep 2026, 12:03 AM
বাইউস্টে অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(বাইউস্ট), কুমিল্লায় গত ২–৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “প্রিপারেশন ফর বিএসি
অ্যাক্রেডিটেশন” শীর্ষক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার
জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। রিসোর্স পারসন হিসেবে
উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শহীদ মোঃ আসিফ ইকবাল, সিএসই বিভাগ এবং
অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রিমিয়ার
বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক
অধ্যাপক ড. মোঃ তহিদুর রহমান। প্রশিক্ষণে সেল্ফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট
(এসএআর)-এর বিভিন্ন দিক পর্যালোচনা, রিপোর্টের মানোন্নয়ন, তথ্য ও
প্রমাণাদি সংরক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আবেদনের
প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা এসএআর
প্রস্তুতের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রাসঙ্গিক ডকুমেন্টারি প্রমাণ সংরক্ষণ
এবং অ্যাক্রেডিটেশন মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন,
এসপিপি, পিএসসি (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন
আকন্দ, পিএসসি, আর্টিলারি (অবঃ); ফ্যাকাল্টির ডিনবৃন্দ; বিভাগীয় প্রধানগণ;
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ; বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং
বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...
নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...
নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...