...
শিরোনাম
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক ⁜ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী ⁜ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী ⁜ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?" ⁜ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী ⁜ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের ⁜ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা ⁜ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ⁜ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ ⁜ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা ⁜ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি ⁜ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ ⁜ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ⁜ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন ⁜ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি ⁜ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ ⁜ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪ ⁜ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:47 AM

...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী News Image

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না' এর উদ্যোগে প্রাতঃভ্রমণকারী নারী ও পুরুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত কুমিল্লা নগর উদ্যানের অবকাশ ছাউনিতে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী সম্পূর্ণ বিনামূল্যে তাদের রক্তের সুগার (ডায়াবেটিস) এবং রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা করান।

সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জাকির হোসেন উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই কার্যক্রমের প্রধান স্পন্সর এবং সংগঠনের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোস্তফা  কামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান শামসুল হক, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাদিক মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মাসুম প্রমুখ। স্বাস্থ্যসেবা ক্যাম্প চলাকালে সংগঠনের সদস্য ছাড়াও নগর উদ্যান এবং ধর্মসাগর পাড়ে নিয়মিত হাঁটতে আসা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা করিয়ে নেন।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়ামের পাশাপাশি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। অনেক মানুষই দৈনন্দিন ব্যস্ততার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন না। তাই প্রাতঃভ্রমণকারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও সমাজের কল্যাণে ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে একই অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাদিক মামুন কুমিল্লা প্রেস ক্লাবের এবারের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পুরো আয়োজনটিতে সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...

নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...

গরুর খুরা রোগের  পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...

মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...

বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...

নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের

নাঙ্গলকোট প্রতিনিধিনাংগলকোট উপজেলার বকশগঞ্জ ইউনিয়নের দঃ চাঁদপুর গ্রামের মৃত নাদু মিয়ার পুত্র হাজী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
➤ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
➤ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
➤ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
➤ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
➤ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
➤ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
➤ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
➤ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
➤ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
➤ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা
➤ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
➤ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ
➤ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
➤ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
➤ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি
➤ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ
➤ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
➤ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir