প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2026, 9:34 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার, বিয়ার, তৈল ও তাস উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৭ বোতল বিয়ার, ৪৯০ পিস তৈল ও ৪০ প্যাকেট প্ল্যান কার্ডস (তাস) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া দুটি জিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় অভিযান চালান। এ সময় কুমিল্লাগামী সড়কের পাশে ইতালি কাশেমের বাড়ির পুকুরের দক্ষিণ-পূর্ব পাড়ের ঘাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় সাত বোতল বিয়ার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অপর এক অভিযানে শশীদল থেকে ব্রাহ্মণপাড়াগামী পাকা সড়কের পাশে রেললাইনের প্রায় ২০০ গজ পশ্চিমে জাকির মিয়ার বাড়ির সামনে থেকে মো. মাসুদ রানা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৪৯০ পিস তৈল ও ৪০ প্যাকেট প্ল্যান কার্ডস (তাস) উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লা নগরের কোতয়ালী থানার চানপুর এলাকার বাসিন্দা।
এদিকে এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মো. জিয়াউর রহমান ওরফে বাবা জিয়া (৪২)-এর নামে দুটি জিআর পরোয়ানা রয়েছে। বাকি পাঁচজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. মাঈন উদ্দিন (৩৩), হাবিব হোসেন (১৯), হাবিবুর রহমান (৩৫), মো. সালা উদ্দিন (৩৫) ও সুজন সূত্রধর (৩৩)।
পুলিশ জানায়, সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে পাঁচজনের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আর দুটি জিআর পরোয়ানা থাকায় মো. জিয়াউর রহমান ওরফে বাবা জিয়াকে সামারি ট্রায়ালে না দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...