প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Aug 2026, 2:47 AM
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদে বলাৎকারের ঘটনায় গ্রাম্য সালিশের সময় পুলিশ তাকে আটক করে। এর আগে সোমবার দিনগত রাতে দোল্লাই নবাবপুর বাজার এলাকায় নবাবপুর মারকাযুন নূর মাদ্রাসায় নূরানী বিভাগের এক ছাত্রকে বলাৎকার করে শিক্ষক। অভিযুক্ত হাফেজ মনির হোসেন চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আলমগীর হোসেন এর ছেলে।
ভূক্তভোগী শিক্ষার্থী জানায়- শিক্ষক মনির হোসেন সোমবার রাতে মাথা ও পা ম্যাসেজ করে দেয়ার কথা বলে নূরানী বিভাগের ওই ছাত্রকে ডেকে রুমে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে।
স্থানীয়রা জানান- মঙ্গলবার সকালে ওই ছাত্র বাড়ি গিয়ে তার পরিবারকে জানানোর পর স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হাফেজ মনির ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে বিক্ষুবদ্ধ জনতা তাকে কিল-ঘুষি দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মিঞাসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপোষ নিষ্পত্তি করার লক্ষ্যে গ্রাম্য সালিশে বসলে হাজির হয় স্থানীয় গণমাধ্যম কর্মীরা। তারা বিষয়টি জেনে পুলিশে খবর দিলে পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে।
বলাৎকারের ঘটনায় গ্রাম্য সালিশ করার বিষয়ে জানতে চাইলে দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মিঞা বলেন- দুই পক্ষ আমার পরিষদে এসে মীমাংসা করতে চাইলে আমরা গ্রাম্য সালিশে বসি। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...