প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:20 AM
নাঙ্গলকোটে ঋণের কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
বেসরকারি ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি শোধ করতে না পেরে ছামেনা আক্তার (৩৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । বুধবার (২৯ জুলাই) সকালে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার হরিপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ছামেনা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আমিন উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমিন উদ্দিন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মরত আছেন। গত ৮ জুলাই তিনি ছুটিতে বাড়ি আসেন। তিনি আসার পর বিভিন্ন ব্যাংক ও এনজিও কর্মীরা কিস্তির টাকার জন্য বাড়িতে আসা শুরু করেন। এ নিয়ে স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আজ বুধবার পাওনাদার ও এনজিও কর্মীদের সঙ্গে আমিন উদ্দিনের বসার কথা ছিল। কিন্তু আজ বুধবার সকালে ছামেনা আক্তার বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনদের দাবি, বিভিন্ন ব্যাংক ও এনজিও মিলিয়ে ছামেনা অন্তত ৩০ লাখ টাকার ঋণ ছিল। তবে কেন এবং কী কারণে তিনি এত টাকা ঋণ নিয়েছিলেন। সে বিষয়ে স্বজন বা পরিবারের কাউকে কিছু জানাননি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঋণের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...