প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jul 2026, 12:20 AM
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে স্বেচ্ছাসেবক হতে ৮৮ পদে নিয়োগের লড়াইয়ে ৪৪২ জন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবক বাছাইয়ের পরীক্ষা শেষ হয়েছে। ৮৮টি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৪২ জন প্রার্থী।
বুধবার (২৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সর্বশেষ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ ও ২৬ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম ধাপের আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ শুমারিতে মাঠপর্যায়ে কাজ করার জন্য ৮১ জন তথ্য সংগ্রহকারী এবং ৭ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। তথ্য সংগ্রহকারী পদে ৩৮৪ জন এবং সুপারভাইজার পদে ৫৮ জনসহ মোট ৪৪২ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই প্রার্থীরা উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন। শুমারির তথ্য ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। সে কারণে প্রার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা এবং মোবাইল অ্যাপ ব্যবহারের সক্ষমতাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ড শুমারি প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তথ্যভান্ডার তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় যোগ্যদের বাছাই করা হচ্ছে। মাঠপর্যায়ে কাজের সক্ষমতা এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষ প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন।
পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী বলেন, নিয়োগপ্রক্রিয়াটি সুশৃঙ্খল ও স্বচ্ছ ছিল। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা উপজেলার প্রতিটি পরিবারে গিয়ে ডিজিটাল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। এতে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর বিভিন্ন কর্মসূচির উপকারভোগী নির্বাচন আরও নির্ভুল ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিয়োগ পরীক্ষার সার্বিক কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও তথ্যসেবা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...