প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 11:08 AM
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোাধন
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, কাঠাল ও জাম গাছের চারা বিতরণী কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। গতকাল ২৮ জুলাই (সোমবার) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় ও ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা জাহান বলেন, আমরা সবাইকে বৃক্ষ প্রেমী হতে হবে এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে পরিবেশ আরও সুন্দর হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থীদের মাঝে ৪ টি করে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সামিনুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক বাসির, রেদওয়ান, তাসলিমা, নাসিমা, ফাতেমা, তানিয়া, সাদিয়া ফাতেমা আফরিন, চান্দলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক অপু খান চৌধুরী, টাটেরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোমিন আখন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...