...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jul 2026, 8:15 AM

...
জুলাই শহীদদের স্মরণে কুবিতে আয়োজিত দোয়ায় চরমোনাই পীর ফয়জুল করীম News Image

‎কুবি প্রতিনিধি

‎জুলাই শহীদদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
‎শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল ও ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে ঈমান ও আমলের ফজিলত, শরিয়তের বিভিন্ন বিষয় এবং ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি ইসলামের মৌলিক বিধান পালন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’-এর উদ্বোধন করেন।
‎প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বৈরী পরিবেশে ঈমান নিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করার পুরস্কার অন্য পরিবেশে আমল করার তুলনায় বেশি হবে। গ্র্যাজুয়েটদের দুর্নীতির কারণে বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইসলামবিহীন গ্র্যাজুয়েট হওয়ার কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে।'
‎তিনি আরও বলেন, 'তোমরা ইসলামকে ধারণ করে গ্র্যাজুয়েট হও। ইসলামকে সঙ্গে নিয়ে মানুষের মতো মানুষ হও। তাহলে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন।'
‎জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে তাঁর সঙ্গে আগত নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আসরের নামাজ আদায় করেন।
‎এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে এটি তাদের এখতিয়ার। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি আসলে কারও বিরুদ্ধে কথা বলিনি। আমি শুধু এমন কিছু ফরজ বিষয় নিয়ে কথা বলেছি, যেগুলো মানুষ অবহেলা করে। আমাদের স্থায়ী কোনো শত্রু বা স্থায়ী কোনো বন্ধু নেই। একজন মুমিনেরও স্থায়ী শত্রু বা বন্ধু থাকা উচিত নয়। আজ যদি কোনো অন্যায়কারী তওবা করে, তবে সে আমার বন্ধু। আবার কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয়, তবে সে আমার শত্রু।”
‎কুবি শাখা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি বলেন, 'প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সকল শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে আমরা একটি ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন করেছি।আমরা এ ধরনের শিক্ষার্থীরা বান্ধব কাজ অব্যাহত রাখবো।'


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir