প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jul 2026, 10:32 AM
সময় ও ব্যয় বাড়ে; শেষ হয় না সেতুর কাজ
নাজমুল করিম ফারুক, তিতাস
কুমিল্লার তিতাসে আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর নির্মাণাধীন সেতুটি তিন দফায় সময় ও অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় বৃদ্ধি (রিভাইস) হলেও ৩
বছরে শেষ হয়নি একটি গুরুত্বপূর্ণ সেতু প্রকল্পের নির্মাণ কাজ| এরই মধ্যে দীর্ঘসূত্রতা, নির্মাণে অনিয়ম এবং সংযোগ সড়কের ত্রুটিপূর্ণ নকশাবহিভূত কাজ বাস্তবায়নের অভিযোগ উঠেছে| ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গোমতী নদীর দুই পাড়ের ২৪ গ্রামের কয়েক লাখ মানুষকে| ইতিমধ্যে সেতুটি তিনদফায় সময় বাড়িয়েও সময়মত নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে নদীর দুই পাড়ের তিতাস উপজেলার ৫টি, মুরাদনগরের ১টি ও দাউদকান্দি উপজেলার ২টি ইউনিয়নের প্রায় ৪৫টি গ্রামের প্রায় দেড় লক্ষ মানুষ | বিশেষ করে আসমানিয়া বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে| এই এলাকার মানুষ বাধ্য হয়ে বিকল্প পথে কয়েক কিলোমিটার ঘুরে ও নৌকা দিয়ে যাতায়াত করছেন| জরুরি প্রয়োজনে, বিশেষ করে অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা পড়েেেছ সবেেয় বিপাকে| নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষ|
খোজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে| উক্ত সড়কের আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর উপর আগের (বেইলি) সেতুর স্থানে ১০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৬৯৯ টাকা ব্যয়ে ৭৫ মিটার নতুন সেতুর নির্মাণ কাজ
চলছে| ২০২৩ সালের ৮ আগষ্ট উক্ত কাজ শুরু হয়েছে যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল গত ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি| এই সময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রথম দফায়
ঐবছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়| পরবর্তীতে তা দ্বিতীয় দফায় বাড়িয়ে ৩১ ডিসে¤^র করা হয়| ঔসময়ও কাজ শেষ না হওয়া তৃতীয় দফায় চলতি বছরের ৩০ জুন করা হয়|
চলতি বছরের ৩০ জুন কাজটি সমাপ্তি না হওয়ায় আরো সময় বর্ধিত করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে| প্রথম পর্যায়ে সেতু নির্মাণের প্রাক্কলিত মূল্য ৯ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ১৫৭ টাকা থাকলেও চুক্তি মূল্য হয় ১০ কোটি ৭৭ লক্ষ চব্বিশ হাজার ৬৯৯ টাকা, পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে সংশোধিত মূল্য হয় ১ কোটি ৩৬ লাখ ৯৩২৪২ টাকা, বর্তমানে সেতু
নির্মাণ খরচ চুক্তিমূল্য ১২ কোটি ১২ লক্ষ ১৭ হাজার ৯৪২ টাকা| যার মধ্যে সংশোধিত চুক্তিতে ২৮০ মিটার সংযোগ সড়ক ও ২৪০ মিটার রিটার্নিং ওয়াল রয়েছে| এদিকে রিভাইসের মাধ্যমে অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ কাজের মান ও অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে গুরুতর অভিযোগ| আসমানিয়া বাজারের একাধিক ব্যবসায়ী ও পথচারী বলেন, সড়কটি নকশা অনুযায়ী সোজা হয়ার কথা থাকলেও ঠিকাদার ইচ্ছেমতো একাধিক বিপজ্জনক বাঁক তৈরি
করেছেন| এতে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে| যা রাতের বেলায় ও বর্ষার সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে| এমন অভিযোগের দাবিতে সংযোগ সড়ক
নির্মাণে অনিয়ম ধরা পড়ার পর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এক পর্যায়ে নির্মাণ বন্ধ করে দেন| পরে নকশা অনুযায়ী সংশোধনের নির্দেশ দিয়ে পুনরায় কাজ শুরু করা হয়| সচেতন
নাগরিকদের মতে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু উভয়পাশে নিরাপদ ও মানসম্মত সংযোগ সড়ক না পায়, তাহলে পুরো প্রকল্পের উদ্দেশ্যই ব্যর্থ হবে| তাই প্রকল্পের
সব অনিয়ম তদন্ত করে দ্রুত কাজ শেষ করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিজানি য়েছেন তারা| এসএবিএনএমই এর সাইট ঠিকাদার ইঞ্জি. আসাদুল হক জানান আমাদের গত জুন মাসে মেয়াদ শেষ হয়ে গেছে| আশা করি আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করতে পারবো, নানা প্রতিরোধার কারণে সেতুর কাজ দেরি হয়েছে| এখন স্থানীয় লোকজনের কারণে সংযোগ সড়ক করতে সমস্যা হচ্ছে| ডিজাইন অনুযায়ী কাজ করছি| তবে শ্রমিকরা একটি বেইস ভুল করায় এসও সাহেবের নির্দেশে তা সংশোধন করে ঢালায়ের
ব্যবস্থা করা হচ্ছে| উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান জানান, চতুর্থদফা সময় বাড়িতে তা আগামী ৩১ ডিসে¤^র পর্যন্ত করা হয়েছে| সেতুর প্রায় ৭৩ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে| রিভাইস অনুমোদন দেরি হওয়ায় ও স্থানীয় কিছু সমস্যার কারণে সেতু নির্মাণে দেরি হচ্ছে| আশা করি বর্ধিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ পুরোপুরিভাবে শেষ হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...