প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:35 AM
দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটিকে সাগত জানিয়ে আনন্দ মিছিল
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে
অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও জুলাই গণ-আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ
দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত|
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা
প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়| মিছিলটি উপজেলা সদরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে
গিয়ে শেষ হয়| পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ,
দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের
বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন|
আনন্দ মিছিল শুরুর আগে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি
শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়|
আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা
বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে|
জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এ কমিটি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন|
বক্তারা আরও বলেন, বিএনপিতে অন্য দল থেকে আগত বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া
হবে না| পাশাপাশি চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয়
দেওয়া হবে না বলেও তারা কঠোর অবস্থানের কথা জানান|
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এমএ আউয়াল
খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান
মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন এবং সদস্য
সচিব আবুল কালাম আজাদ প্রমুখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...