প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:21 PM
ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে পিকআপ ভ্যান আটকে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ব্যস্ততম সড়ক ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল ব্রিজের উপর পিকআপ ভ্যান দেবে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল ২৬ জুলাই (শনিবার) বেলা ৩ টায় ব্রাহ্মণপাড়া থেকে হরিমঙ্গল গামী একটি মাল ভর্তি পিকআপ ভ্যান ব্রিজের উপরে উঠলে ব্রিজের পাশের মাটি সরে যায়। ফলে পিকআপ ভ্যানটি মাটিতে দেবে যায়। ফলে উভয় পাশের যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। ব্যস্ততম এ সড়কটি দ্রুত চলাচলের উপযোগী না করলে মানুষের জনদুর্ভোগ আরো চরমে পৌঁছবে।
এ ব্যাপারে এই সড়কে চলাচলকারী বাসিন্দা জসিম উদ্দিন জানান, বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে মানুষ প্রায় ১০ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু, মহিলা এবং চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীগণ।
এ ব্যাপারে সিএনজি ড্রাইভার আবুল কাশেম জানান, আমি সবসময় হরিমঙ্গল - ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি চালাই। সড়কটি বন্ধ থাকার কারণে ৩ টা থেকে এই সড়কে যান চলাচল করতে পারছি না। এতে আমাদের দৈনন্দিন আয় কমে যাচ্ছে। প্রশাসনের নিকট দাবি দ্রুত এই সড়কটি যেন যান চলাচলের উপযোগী করে দেওয়া হয়।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, আমি একটু আগে বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে গিয়ে যান চলাচলের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, বিষয়টি আমি এইমাত্র জেনেছি। ব্রাহ্মণপাড়ার সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হককে ঘটনাস্থলে পাঠিয়ে দ্রুত যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...