প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Jul 2026, 8:49 PM
ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল
গত কয়েক বছরে বাংলাদেশ-পাকিস্তান লড়াই পেয়েছে ভিন্নমাত্রা| সীমিত ওভারের পাশাপাশি টেস্টেও কয়েকবার বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে| সেই পাকিস্তান আগামী বছর বাংলাদেশে আসবে ৫টি ওয়ানডে খেলতে| ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড| বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) ও পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)| এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে| এই ৪ সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে| বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে| এর মধ্যে ৩৫ ম্যাচে জিতেছে পাকিস্তান, ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, যে জয়গুলো বেশিরভাগই সাম্প্রতিক সময়ে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...