প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Jul 2026, 8:47 PM
যুক্তরাষ্ট্র সংযত করতে ব্যর্থ হলে ইসরায়েলকে কড়া ‘শিক্ষা’ দেবে ইরান: আরাঘচি
এফএনএস বিদেশ:
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান| যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সংযত করতে ব্যর্থ হয় তাহলে ইরান নিজেই তেল আবিবকে ‘শিক্ষা’ দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি| গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই কড়া বার্তা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী| খবর রোয়া নিউজের| আরাঘচির এই মন্তব্যটি সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এসেছে| সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত’ করা হয়েছে| একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেও ইরানকে পারমাণবিক অস্ত্র ˆতরি করতে দেবে ইসরায়েল| এর জবাবে এক্স পোস্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ¯^াক্ষতির ‘ইসলামাবাদ সমঝোতা ¯^াক্ষর’-এর প্রসঙ্গে টেনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির শর্তগুলো সবার সামনে ‘একেবারে স্পষ্ট এবং প্রকাশ্য’| তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ‘তেল আবিবে তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখবে (নিয়ন্ত্রণে রাখবে)’| আরাঘচি হঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি এটি উপেক্ষা করে, তাহলে ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে তেহরান ‘অবল¤ে^ শক্তিশালী জবাব’ দেবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...