...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2026, 12:55 AM

...
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ News Image
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর উপজেলার রাজমঙ্গলপুর এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে মারধর, শ্লীলতাহানি, ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস কুমিল্লা নগরীর রাজমঙ্গলপুর মধ্যমপাড়া এলাকায় বসবাস করেন। তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুন শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে নয়ন হোসেন রাফি, আমেনা বেগম ফাহিমা, মনির হোসেন, নাইমা আক্তার স্মৃতিসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়, বাড়িতে প্রবেশ করেই তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে। এ সময় জান্নাতুল ফেরদৌস বাধা দিতে গেলে তাকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। একপর্যায়ে তার গলা চেপে ধরা হয় এবং তলপেটে লাথি মারা হয়। পাশাপাশি পরনের কাপড় টানাহেঁচড়া করে তাকে শ্লীলতাহানিরও অভিযোগ আনা হয়েছে। হামলার সময় তার দুই শিশু সন্তান আতঙ্কিত হয়ে পড়লে তাদেরও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এদিকে হামলার একপর্যায়ে অভিযুক্তরা ঘরের আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার, দুটি স্মার্টফোন, জাতীয় পরিচয়পত্র, সন্তানদের জন্মনিবন্ধন সনদ, জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে জান্নাতুল ফেরদৌস এবং তার দুই সন্তান—আসাদুজ্জামান রুমান (১১) ও জান্নাতুল মাওয়া (৭)-কে উদ্ধার করেন। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

অভিযোগকারী মো. আবদুর রশিদ বলেন, মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ঘটনার পরপরই থানায় যেতে পারেননি। চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা নিশ্চিত করার পর তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি আরও অভিযোগ করেন, কুমিল্লার একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী পুলিশের সোর্স  হিসেবে পরিচয়দানকারী সোর্স হোসেন। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অভিযুক্তদের মদদ দিচ্ছেন। তার দাবি, ওই ব্যক্তি পুলিশের পরিচয় ব্যবহার করে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন এবং থানায় অভিযোগ করলেও কোনো লাভ হবে না বলে হুমকি দিচ্ছেন।

মো. আবদুর রশিদ বলেন, সোর্স হোসেন ও আওয়ামীলীগ নেতা মনির হোসেন দীর্ঘদিন ধরে তার মেয়ের পরিবারকে এলাকা ছাড়ার জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ফলে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এমনকি শিশু সন্তানদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযুক্তদের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে বারবার হামলা, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, অভিযুক্ত আমেনা বেগম ফাহিমা একজন মাদক ব্যবসায়ী। তার পরিবারের সদস্যরাও মাদক-সংক্রান্ত মামলায় জড়িত। ফলে বিভিন্ন সময় মাদকসেবী ও মাদককারবারীরা একজোট হয়ে আমাদের উপর অত্যাচার নিপিড়ন করে।

তিনি বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। বাড়িতে কোনো অভিভাবক নেই। আমি দুই সন্তানকে নিয়ে বসবাস করি। এই সুযোগে তারা বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা এখন বাড়িছাড়া অবস্থায় আছি। সন্তানদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি ও আমার পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার চাই।

অভিযোগকারী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগে নাম উল্লেখ থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুর রহমান বলেন,  ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছে, শুনেছি জমি সংক্রান্ত বিরোধ আছে, আমি উভয় পক্ষকে আসতে বলেছি, তারা আসলে বিস্তারিত জানতে পারবো।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir