প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Mar 2026, 11:22 PM
বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের
এফএনএস বিদেশ
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের ফলে মূল কৃষিপণ্যের দাম বেড়ে যাওয়ার পর, মার্কিন সরকার গত শুক্রবার ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন দিয়েছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।খবর বার্তা সংস্থা এএফপি’র। গত ৩ জানুয়ারি কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার অংশ হিসেবে ওয়াশিংটন নতুন লাইসেন্স জারি করেছে। যুক্তরাষ্ট্রের নতুন লাইসেন্সে তেলের পাশাপাশি ইউরিয়া ও ফসফেট জাতীয় সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে উৎপাদন স্থবির ও গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে, যুদ্ধে সারের সরবরাহ ব্যাহত করছে এবং এই পরিস্থিতি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। সমুদ্রপথে পাঠানো সমস্ত সারের এক-তৃতীয়াংশ উপসাগরীয় অঞ্চল থেকে আসে এবং ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে এটি বিশ্ব বাজারে পৌঁছাতে পারছে না। এর ফলে বিশ্বব্যাপী সারের দাম বেড়ে গেছে, আর এতে জাতিসংঘ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে, এক ট্রেজারি কর্মকর্তা বলেছেন, ‘এই অনুমোদনগুলো ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াবে এবং সার সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে সহায়তা করবে, যা আমেরিকান কৃষকদের সহায়তা করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...