প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 14 Mar 2026, 11:21 PM
ঈদের ‘ইত্যাদি’তে তারকাদের মিউজিক্যাল ড্রামা, থাকছে নতুন চমক
এফএনএস বিনোদন
ঈদ এলেই দর্শকদের বিশেষ আনন্দ দেয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে অনুষ্ঠানটি। এবারের বিশেষ পর্বে তারকাদের অংশগ্রহণে তৈরি চারটি মিউজিক্যাল ড্রামা থাকছে, যা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এই মিউজিক্যাল ড্রামাগুলোর গল্পে উঠে এসেছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাস্তব জীবন, সামাজিক টানাপোড়েন এবং নানা সমস্যার চিত্র। ভিন্নধর্মী এই নাটকগুলোতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ। আরেকটি মিউজিক্যাল ড্রামায় সমাজে বাড়তে থাকা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইকবাল হোসেন ও শাওন মজুমদারকে। মিউজিক্যাল ড্রামাগুলোর গানে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে অভিনেত্রী শবনম বুবলী গায়িকা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। পাশাপাশি দর্শকরা শুনতে পাবেন হাবিব ওয়াহিদের গাওয়া ‘বুঝি নাই তো আগে’ গানটি, যার কথা লিখেছেন এস এ হক অলীক। অনুষ্ঠানের দর্শকপর্বেও থাকছে ভিন্নতা। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোশাররফ করিম। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এছাড়া বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমির নৃত্যসহ নিয়মিত বিভিন্ন আয়োজনও থাকছে। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পর্বটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...