প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:27 AM
লালমাইয়ে ৯'শ কৃষক পেল সার ও বীজ
লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মো : শাহীন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসহাক খন্দকার ,উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক, মো. জিয়াউল করিম, আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে কৃষকদের মধ্যে ৯শ জনকে জন প্রতি ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, সার ডিএপি—১০ কেজি, এমওপি—১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়া ২০ জন কৃষককে মরিচের বীজ ৫ গ্রাম, সার ডিএপি ৫ কেজি এমওপি ৫ কেজি ও বালাই নাশক। গ্রীষ্ম কালীন সবজি ৫০ জন কৃষকের মাঝে ৫ ধরনের বীজ কলমিশাক, লাউ,, চালকুমড়, মিষ্টি কুমড় বীজ। ১১০ জন কৃষককে ৫টি করে নারকেলের চারা, ৪৬ প্রতিষ্ঠানে ৫ টা করে নারকেলের চারা, ৪০ জন কৃষককে ৫ টা করে লেবুর চারা ও জৈব সার, ৩৪ জন কৃষককে ৫ টা করে আম গাছের চারা এবং ৭০ জনকে ১ টা করে তাল গাছের চারা ও ৮শ জন শিক্ষার্থীকে ৪টি করে নিম বেল, জাম, কাঠাল গাছের চারা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, গত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের কষ্ট লাঘব ও লাভবান করতে সরকার বিনামূল্যে বীজ, রাসায়নিক সার সহ প্রণোদনা দিয়ে যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...