...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:11 AM

...
কুমিল্লায় সাংবাদিকের নিকট চাঁদা দাবির মামলায় রিমান্ড শেষে ফের কারাগারে আসামী সাইফুল News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর উপর হামলা মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীকে এক দিনের রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই প্রিয়েল পালিত গত কাল ২৪শে জুন মঙ্গলবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী মামলার অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে প্রেরণের অগ্রবর্তীপত্রে উল্লেখ করা হয়, বাদী কাজী মীর আহমেদ মীরু ডেইলী সান দৈনিক বণিক বার্তার কুমিল্লা জেলা প্রতি নিধি তিনি সুনামের সহিত দীর্ঘ দিন সাংবাদিকতা করে আসছেন। অপরদিকে, বিবাদী মো. সাইফুল ইসলাম একজন ঠক প্রতারক শ্রেণির ব্যক্তি। বিবাদীর বাড়ি এবং বাদীর শ্বশুরবাড়ি একই এলাকায় হওয়ায় বাদী বিবাদীকে পূর্ব থেকে চিনেন। বিবাদী নিজেকে একজন ব্যবসায়ী পরিচয় দিয়ে তার ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন প্রকাশ করে নিজেকে ওয়ার্ল্ড ভিউ ট্যুরস এণ্ড ভিসা কনসালটেন্সি এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পরিচয় দেন এবং সাধারণ মানুষকে প্রতারিত করে আসছেন। বাস্তবতা হচ্ছে, বিবাদীর কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান নেই। তথাপি তিনি দিনের পর দিন মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে চলেছেন। বিবাদী একপর্যায়ে বাদীর ছেলে আবির আহমেদকে স্টুডেন্ট ভিসা (স্কুলিং ভিসা) প্রক্রিয়ায় কানাডা পাঠানোর প্রস্তাব দেন। প্রাথমিকভাবে বাদী রাজি হলেও পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন যে বিবাদীর কোনো বৈধ অফিস, চেম্বার বা প্রতিষ্ঠান কুমিল্লা শহরে নেই। বিষয়টি বুঝতে পেরে বাদী প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই কারণে বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদীকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিতে থাকেন। উক্ত বিষয়ে বাদী সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়াও বিবাদী বাদীর ব্যক্তিগত ছবি পরিবারের ছবি সংবলিত একাধিক পোস্ট ফেসবুকে প্রকাশ করে বাদী পরিবার সম্পর্কে মিথ্যা, মানহানিকর আপত্তিকর বক্তব্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে যাচ্ছেন। পরবর্তীতে গত জুন সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ এলাকায় রাস্তার উপর বিবাদী বাদীর গতিরোধ করে। অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে বিবাদী দাবি করেন, বাদীর মেয়ে কানাডায় স্কলারশিপে যাওয়ার জন্য তিনি লাখ টাকা খরচ করেছেন এবং উক্ত টাকা চাঁদা হিসেবে দাবি করেন। কিন্তু বিবাদী ওই বিষয়ে কোনো অর্থ ব্যয় করেননি। ফলে বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। একপর্যায়ে বিবাদী তার কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে বাদীর মাথায় ঠেকিয়ে হত্যার হুমকি দেন। বিবাদী একজন উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত প্রকৃতির লোক। তিনি নিজের বা অন্যের সহায়তায় বাদীকে একা পেলে যেকোনো সময় হত্যার চেষ্টা করতে পারেন। ফলে বাদী নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ঘটনার পরদিন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতের আদেশে গত মঙ্গলবার দিনের জন্য পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি তার ব্যবহৃত ফেসবুক আইডি হতে বাদী বাদীর সন্তানের বিরুদ্ধে মানহানি হুমকি প্রদানমূলক তাহসান খান নামক ফেইক ফেসবুক আইডি হতে পোষ্ট করেন এবং আসামির ব্যবহৃত মোবাইল নাম্বার হতে বিভিন্ন সময় বাদীকে এসএমএস এর মাধ্যমে হুমকি-ধমকি প্রদান করেছেন মর্মে আসামি স্বীকার করলেও বাদীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি প্রদানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সুকৌশলে এড়িয়ে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আসামির ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি পুরাতন ব্যবহৃত গ্লাস ভাঙ্গা ডিসপ্লে নষ্ট মোবাইল ফোন জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এছাড়াও আসামি মামলা সংক্রান্তে আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, যা যাচাই-বাছাই করা করা হচ্ছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন বলেও প্রতিবেদনে বলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রিয়েল পালিত জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখার জন্য আদালতে প্রার্থনা করা হয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir