প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:10 AM
মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাবল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার
মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ দু'হত্যা মামলার আসামি আরিফ (৩২) ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বোড়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ পাহাড়পুর গ্রামের মনির হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, শাবল, ৪টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
মুরাদনগর থানা সূত্রে জানা যায়, উপজেলার মুরাদনগর টু ইলয়িটগঞ্জগামী রাস্তায় চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দশ্যে ছালয়িাকান্দি ইউনিয়নের বোড়ারচর নামক স্থানে রাস্তার পাশে ঝোপের আড়ালে একদল ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের নির্দেশনায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কুখ্যাত আরিফ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত আরিফ ডাকাতের বিরুদ্ধে মামলা দয়া করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, তার বিরুদ্ধে পূর্বের ৩ টি ডাকাতি মামলা রয়েছে যার মধ্যে ২ টি খুনসহ একটি অস্ত্র মামলা। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ,...
নেপাল এবং তিব্বতের সীমান্তে আকস্মিক বন্যা কারণে বন্ধ হয়েছে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর গতিপথ। আ...
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
দেশের ৬৪ জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন...
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...