প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2025, 10:00 AM
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার (২৪ জুন) প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় কলেজ অধ্যক্ষ বলেন, যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নিয়ামক ভূমিকা পালন করতে হয় শিক্ষকবৃন্দকে। এক্ষেত্রে সহকর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে শিক্ষক পরিষদের ভূমিকাও কম নয়। তাই পরস্পর সহযোগিতার মনোভাব থাকতে হবে। এতে নিজেদের মধ্যে সেতুবন্ধন আরও মজবুত হয়। অতীতের ন্যায় বর্তমান কমিটিও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন কমিটির সদস্যরা বলেন- দায়িত্ব পাওয়া বড় কথা নয়। এর যথাযথ মর্যাদা সমুন্নত রাখতে পারাই প্রকৃত মাহাত্ম্য। তারা ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান।
নতুন পথচলায় তারা সহকর্মীদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য গত ২২ জুন নতুন কমিটির অনুমোদন দেন কলেজ অধ্যক্ষ এতে সম্পাদক মনোনীত হন বিএনসিসি এর সেকেন্ড লেফটেন্যান্ট ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার মো. মাহবুবুর রহমান , যুগ্ম-সম্পাদক বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মীর মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আব্দুল হালিম, শিক্ষক প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোসা. সালেহা বেগম। অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পান পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান। প্রাণবন্ত এ আয়োজনে নতুন কমিটিকে দায়িত্ব তুলে দেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...