প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:33 AM
কুমিল্লা সদর দক্ষিণে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ জন মৎস্য চাষীদের মধ্যে ২৫ কেজি করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। মৎস্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোনায়েদ কবির খান প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী খোকন মিয়া বলেন, সরকার আমাদের প্রতিজনকে ২৫ কেজি করে মৎস্য খাদ্য দিয়েছে, এটা আমাদের ক্ষতি পুষিয়ে উঠতে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী বলেন, স্বরণকালের ভয়াবহ বন্যায় এই উপজেলার অনেক মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৮৪ জন চাষীকে সরকারি প্রনোদনার আওতায় ২৫ কেজি করে মৎস্য খাবার দেওয়া হয়েছে। চাষীদের ক্ষতি পুষিয়ে উঠতে এ প্রনোদনা কিছুটা সহায়ক হবে। তবে, সরকার মৎস্য চাষীদের পাশে আছে। এর আগে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাছের পোনা দেয়া হয়েছে। সরকার কর্তৃক সকল সেবা মৎস্য চাষীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সাথে কাজ করছে মৎস্য অফিস।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...