প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:22 PM
কুমিল্লায় ভ্যাট দিবস উদযাপন
আয়েশা আক্তার
"সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব" এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মূল্য সংযোজন কর সম্পর্কে জনগণকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে' ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫'। এ উপলক্ষ্যে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লাস্থ এ্যালিট প্যালেস হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার সম্মানিত কমিশনার জনাব মোঃ আব্দুল মান্নান সরদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ আবদুস সোবহান, কর কমিশনার, কর অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর-অঞ্চল, নোয়াখালীর সম্মানিত কর কমিশনার জনাব শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কুমিল্লার সিনিয়র সহ সভাপতি জনাব জামাল আহমেদ। উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার যুগ্ম কমিশনার জনাব ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার জনাব নিতীশ বিশ্বাস। সেমিনারে আরো উপস্থিত ছিলেন এ কমিশনারেটের সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ, সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের সম্মানিত অংশীজন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।
এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো, সঠিক পদ্ধতিতে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট প্রদান বিষয়ে জনমনে সচেতনতা সৃষ্টি করা এবং ভোক্তা সাধারণকে কেনাকাটার সময় ভ্যাট চালান বুঝে নেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা। বক্তারা বলেন দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ভ্যাট দিবস ২০২৫ ও মহান বিজয়ের মাসে এটাই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রেকর্ডময় ম্যাচে মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত...
আর এক সপ্তাহ পরে বয়স হবে ৩৯। বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে যায় এর অনেক আগেই। কিন্ত...
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক পথে মাদকের থাবা, বিজিবির তালিক...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কুমিল্লা পরিণত হয়েছে ম...
নগরীতে মাদকের ভয়াবহ বিস্তার, অভিযোগের তীর প্রশাসনের দিকে
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরীজুড়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক ব্যবসা। অলিগলি থেকে শুরু করে...
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারী
নিজস্ব প্রতিবেদকফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে।...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, কাটাবিল পরিদর্শনে...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
মাদক নিয়ে কোন আপোষ নয়, প্রয়োজনে লংমার্চ করবো- এমপি মনিরুল হক...
আয়েশা আক্তারকুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং ম...