প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:41 AM
সুবিধা বঞ্চিতদের জন্য কিছু করা মহৎ কাজ -কাজী দ্বীন মোহাম্মাদ
নিজস্ব প্রতিবেদক
মালেক-নুরজাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মালেকের নাতি, কানাডার টরন্টো ব্রাম্পটন শহরের বাসিন্দা মোঃ তানভীর আলম ভুঁইয়ার নবজাতকের জন্য দোয়া ও আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ডে অবস্থিত আব্দুল মালেক ভুঁইয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া ও আকিকা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালেক-নুরজাহান ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ও সাংবাদিক তৌহিদ হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর নির্বাহী সদস্য মোঃ কলিমুল্লাহ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাস্টার মোঃ সাইফুল ইসলাম এবং মাদ্রাসা শিক্ষক হাফেজ কামরুল হাসান। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আখতার জামিল। প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অসহায় মানুষের পাশে যারা কাজ করেন,এবং সুবিধা বঞ্চিতদের জন্য যারা কাজ করেন তারা প্রকৃতপক্ষে মহৎ কাজ করেন। মালেক-নুরজাহান ফাউন্ডেশন এ ধরনের মানবিক কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছে।” তিনি নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...