...
শিরোনাম
৯ মাসে কুমিল্লায় ১০০ খুন, বাড়ছে ধর্ষণ-নারী নির্যাতন ⁜ দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার দেবিদ্বারের সাবেক কাউন্সিলর ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড ⁜ শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের চেষ্টা, চান্দিনায় দুই নারী গ্রেপ্তার ⁜ প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মনোহরগঞ্জের শতাধিক কলেজ শিক্ষার্থীরা ⁜ কুমিল্লায় নতুন জেলা প্রশাসক রোজী আক্তার ⁜ কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান ⁜ আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ⁜ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি কুমিল্লা অঞ্চলের উদ্যোগে স্মার্ট আইডি কার্ড বিতরণ ⁜ কুমিল্লা সিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ⁜ ফরিদগঞ্জে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ অবরুদ্ধ ডিজিএ ⁜ চান্দিনার মাধাইয়ায় মাদক বিরোধী সভা ⁜ চান্দিনায় রাতের আঁধারে দরজা ভেঙে সিএনজি চালককে আটক করল পুলিশ ⁜ কাজী ইকবাল হোসেন কাজল এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া ⁜ মুরাদনগরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ধোধন ⁜ সদর দক্ষিণ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ⁜ স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত : মির্জা ফখরুল ⁜ অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের মেয়েদের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:36 AM

...
দেবিদ্বারে গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি ভূয়া নির্বাচনের মাধ্যামে কমিটি গঠনের অভিযোগ, তদন্তে কমিটি গঠন News Image

মোঃ আক্তার হোসেন 

দেবিদ্বারে গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি লিঃ নামের একটি সরকারি নিবন্ধিত সমিতির বিরুদ্ধে ভূয়া নির্বাচনের মাধ্যামে ব্যবস্থাপনা কমিটি গঠনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সমিতির ২৭ সদস্য জেলা ও উপজেলা সমবায় অফিসারের বরাবর অভিযোগ দায়ের করলে গত ৩ নভেম্বর কুমিল্লা জেলা সমবায় অফিসার দুই সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সমবায় অফিস ও সমিতির সদস্যদের সূত্রে জানা যায়, দেবিদ্বার গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০১১ সালের ৯ জানুয়ারী সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে কার্যক্রম শুরু করেন। সমিতির নিবন্ধন নাম্বার ১৯ এবং পরবর্তীতে ০৩১৪ নাম্বারে একটি ডিজিটাল নিবন্ধন নাম্বার দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। সমিতির বিনিয়োগকারী সদস্য সংখ্যা ছিল ৩২ জন। প্রতিষ্ঠার পর থেকে সমিতিটি ভালো ভাবে পরিচালিত হলেও গত ২০২৩ সালের ১৪ ডিসেম্বরে কাগজে কলমে নাম মাত্র একটি ভূয়া নির্বাচন দেখিয়ে সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠণ করেন সমিতির সাবেক সভাপতি মোঃ তোফায়েল হায়দার। এছাড়া নির্বাচনের পূর্বে সদস্যদের না জানিয়ে গোপনে জাল স্বাক্ষরের মাধ্যমে প্রতারনা করে সদস্য বৃদ্ধি করে তা ৫২ সদস্য দেখানো হয়। নির্বাচনে সমিতির সদস্য পলাশ ভূইয়াকে সভাপতি, নাছির উদ্দিন ও মোঃ ফয়জুল আমিনকে সদস্য করে একটি নির্বাচন কমিটি দেখানো হয় এবং ওই নির্বাচনে মোঃ তোফায়েল হায়দারকে সভাপতি, কাজী মোহাম্মদ আনিছুর রহমানকে সহ-সভাপতি ও মোঃ রাশিদুল মনির খানকে সম্পাদক করে ৬ সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি গঠণ করা হয়। কিন্তু নির্বাচনের দায়িত্বে থাকা তিন সদস্যের মধ্যে নাছির উদ্দিন এবং মোঃ ফয়জুল আমিন এ বিষয়ে জানেন না এবং তাদের স্বাক্ষর জাল করেছে বলে উপজেলা সমবায় অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন। এছাড়াও নির্বাচিত কমিটির সদস্য কাজী মহিউদ্দিন হাসান ও আব্দুল্লাহ আল মামুনও বিষয়টি জানেনা বলে অভিযোগ করেছেন। 

তবে অভিযোগের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা কয়েক দফায় দেবিদ্বার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন হাসান এর নিকট সমিতির তথ্য চেয়েও কোন প্রকার তথ্য পায় নাই।

সমিতি সদস্য নাজমুল হাসান সরকার, আবদুল হালিম, রুহুল আমিন খান, খাইরুল আমিন জানান, সমিতির ব্যবস্থপনা কমিটির সভাপতি মোঃ তোফায়েল হায়দার একজন প্রতারক, আমরা বিশ্বাস করে শুরু থেকে তাকে দায়িত্ব দিয়েছি। কিন্তু সে সমিতির সদস্যদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে গোপনে একটি নির্বাচন দেখিয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে এবং সমিতির সদস্য সংখ্যাও বৃদ্ধি দেখিয়েছে। যা আমরা সাধারণ সদস্যরা অবগত নই। তিনি গত প্রায় দুই বছর ধরে সমিতির মাসিক ও বার্ষিক সভা না করায় এবং সদস্যদের মাসিক ফি গ্রহণ না করায় বিষয়টি অনুসন্ধানে বিভিন্ন অনিয়মের চিত্র আমরা খুঁজে পাই। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমরা ২৭ জন সদস্য নিবন্ধনকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। 

সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী মহিউদ্দীন ও আবদুল্লাহ আল মামুন বলেন, সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলেও গত প্রায় দুই বছর ধরে কোন নির্বাচন হচ্ছে না। কিন্তু হঠাৎ করেই জানতে পারি নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি হয়েছে, সেই কমিটিতে আমরা সদস্য হিসেবে আছি। সত্যি কথা হলো কবে কখন নির্বাচন হয়েছে আমরা কিছুই জানিনা। সমিতির সভাপতি ও সম্পাদক আমাদের স্বাক্ষর জাল করেছে। এ অনিয়ম ও জালিয়াতির কারনে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানাই। 

সমিতির নির্বাচন পরিচালনাকারী দুই সদস্য নাছির উদ্দিন এবং মোঃ ফয়জুল আমিন বলেন, সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দেখিয়ে আমাদের নামে রেজ্যুলেশন করা হয়েছে। কিন্তু ওই রেজ্যুলেশন, সভা বা নির্বাচনের বিষয়ে আমরা কিছুই অবগত ছিলাম না। ওইদিন আমরা স্বস্ব কর্মস্থলে উপস্থিত ছিলাম। তোফায়েল হায়দার ও রাশিদুল মনির খান আমাদের স্বাক্ষর জাল করেছে। আমরা দুইজনেই বিষয়টি লিখিতভাবে উপজেলা সমবায় কর্মকর্তাকে জানিয়েছি।

অভিযুক্ত সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ তোফায়েল হায়দার বলেন, কমিটি গঠন করা হয়েছে। তবে আমি এই মুহুর্তে অসুস্থ, আপনাকে ফোন দিয়ে বিস্তারিত জানাচ্ছি বলে ফোন কেটে দেন। পরে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমিল্লা জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল বলেন, দেবিদ্বার গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৯ মাসে কুমিল্লায় ১০০ খুন, বাড়ছে ধর্ষণ-নারী নির্যাতন
৯ মাসে কুমিল্লায় ১০০ খুন, বাড়ছে ধর্ষণ-নারী নির্যাতন

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাত্র নয় মাসে কুমিল্লা জেলায় ১০০টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের মামলা...

দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার দেবিদ্বারের  সাবেক কাউন্সিলর
দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার দেবিদ্বারের সাবেক কাউন্সিলর

মোঃ আক্তার হোসেনকাতার থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ...

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কা...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. শর...

শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের চেষ্টা, চান্দিনায় দুই নারী গ্রেপ্তার
শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের চেষ্টা, চান্দিনায় দুই...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশি...

প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মনোহরগঞ্জের শতাধিক কলেজ শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মনোহরগঞ্জের শতা...

আবুল কালাম আজাদপ্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে এবং কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো.আবু...

কুমিল্লায় নতুন জেলা প্রশাসক রোজী আক্তার
কুমিল্লায় নতুন জেলা প্রশাসক রোজী আক্তার

কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৯ মাসে কুমিল্লায় ১০০ খুন, বাড়ছে ধর্ষণ-নারী নির্যাতন
➤ দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার দেবিদ্বারের সাবেক কাউন্সিলর
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড
➤ শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের চেষ্টা, চান্দিনায় দুই নারী গ্রেপ্তার
➤ প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মনোহরগঞ্জের শতাধিক কলেজ শিক্ষার্থীরা
➤ কুমিল্লায় নতুন জেলা প্রশাসক রোজী আক্তার
➤ কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
➤ আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
➤ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি কুমিল্লা অঞ্চলের উদ্যোগে স্মার্ট আইডি কার্ড বিতরণ
➤ কুমিল্লা সিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
➤ ফরিদগঞ্জে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ অবরুদ্ধ ডিজিএ
➤ চান্দিনার মাধাইয়ায় মাদক বিরোধী সভা
➤ চান্দিনায় রাতের আঁধারে দরজা ভেঙে সিএনজি চালককে আটক করল পুলিশ
➤ কাজী ইকবাল হোসেন কাজল এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া
➤ মুরাদনগরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ধোধন
➤ সদর দক্ষিণ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি
➤ স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য এখনো ক্ষমা চায়নি জামায়াত : মির্জা ফখরুল
➤ অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের মেয়েদের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir